এইমাত্র
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

    প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
    ছবি: সংগৃহীত

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে অধ্যাপক লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

    বুধবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

    লুৎফে সিদ্দিকী লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে, অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আর্থিক ও মুদ্রা নীতি সম্পর্কিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার কাউন্সিলের সদস্য। তিনি অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভবিষ্যতের জন্য কাউন্সিলগুলোতে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার ইউবিএস, বার্কলেস ক্যাপিটাল এবং ডয়চে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

    ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে তার শেষ ভূমিকাটি ছিল গ্লোবাল হেড অব ইমারজিং মার্কেট, ফরেন এক্সচেঞ্জ রেট এবং ক্রেডিট। এছাড়া তিনি ইউবিএস নলেজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা প্রধান। বার্কলেস ক্যাপিটালে তিনি এশিয়া-প্যাসিফিকের ফরেন এক্সচেঞ্জ ডিস্ট্রিবিউশন এবং কর্পোরেট রিস্ক অ্যাডভাইসরির প্রধান ছিলেন। ইউবিএস এবং বার্কলেস ক্যাপিটালে তিনি সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য উভয় স্থানেই নিয়জিত ছিলেন।

    এর আগে, তিনি লন্ডনের ডয়চে ব্যাঙ্কে ফরেন এক্সচেঞ্জ স্ট্রাকচারিংয়ের প্রধান ছিলেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে এমএসসি, ইয়র্ক ইউনিভার্সিটি থেকে একনোমেট্রিক্সে বিএসসি (অনার্স), পাশাপাশি হার্ভার্ড এবং অক্সফোর্ডের লিডারশিপ সনদ অর্জন করেছেন। 

    এছাড়া ২০২১ সালের জানুয়ারিতে বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটে প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (রিজিওনস ও সোসাইটি রিলেশন) হিসেবে যোগ দেন লুৎফে সিদ্দিকী।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…