এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ এএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ এএম

    শরীয়তপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ এএম

    শরীয়তপুরের নড়িয়াতে ঝুনু বেগম (৫০) নামের এক ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ঝুনু বেগম একই এলাকার ইতালি প্রবাসী সিরাজ খানের স্ত্রী।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী সিরাজ খানের সাথে তার স্ত্রীর ঝুনু বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সম্প্রতি এই কলহ চরম মাত্রায় পৌছালে ঝুনু বেগম মানসিকভাবে ভেঙে পরেন। পরে বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে রুমের দরজা আটকে সিলিং ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঘটনা আচ করতে পেরে পরিবারের লোকজন জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে ঝুনু বেগমকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ঘটনায় সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…