এইমাত্র
  • গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    মাঠে হাসান, ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তামিম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

    মাঠে হাসান, ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তামিম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

    চেন্নাই টেস্টে গতিতে ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ, নাহিদ ও মিরাজ। দলীয় শত রানের আগেই ৪ টপ অর্ডার ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান। তার এমন বোলিংয়ের পর তাকে মধ্যমণি করে উদযাপন করছে বাংলাদেশ দল।

    তবে যশস্বী জয়সওয়াল ছিলেন ব্যতিক্রম আর তাই এই তরুণ খুব সতর্ক দৃষ্টিতে খেলে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আদায় করে নিয়েছিলেন ফিফটি। তবে তাকেও থামিয়েছে বাংলাদেশের নাহিদ। বলাই যায় দিনের সবচেয়ে বড় শিকারটা করেছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এই পেসার। নাহিদের গতির কাছে পরাস্ত হয়ে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দেন ফিফটি করা জয়সওয়াল। এই ব্যাটার সাজঘরে ফেরার আগে ১১৮ বলে ৫৬ রান করেন। ১৪৪ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। এর ঠিক খানিক পর উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। লোকেশ রাহুলকে ১৬ রানে সাজঘরে ফেরান মিরাজ। ১৪৪ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতের।

    তবে সব ঠিক থাকলে এই সাফল্যে হয়ত মাঠেই হাসান মাহমুদকে জড়িয়ে ধরে উদযাপন করতে পারতেন তামিম ইকবাল। তবে এই দলে না থাকায় সেটি এখন সম্ভব হচ্ছে না। তবে ঠিকই হাসানের সাফল্যে ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য কক্ষে আতহার আলী খানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে তামিমকেও।

    চেন্নাই টেস্টে হার্শা ভোগলে ও দিনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম। এদিন ম্যাচের আগে প্রেসবক্সে দেখা গেছে তামিমকে। টসের আগে প্রেস বক্সের সামনে স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে দেখা গেছে তামিমকে, পরে ধারাভাষ্য কক্ষে। তার আগে, গত কিছুদিন ধরে ধারাভাষ্যকারদের জন্য বিশেষ কোর্সও করছেন তামিম।

    তামিম অবশ্য এর আগেও ধারাভাষ্য দিয়েছেন। গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার। গোটা সিরিজেই আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…