এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    সেই সিঁথি এবার আসিফের গানে মডেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

    সেই সিঁথি এবার আসিফের গানে মডেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে আলোচিত হন ফারজানা সিঁথি নামের এক তরুণী। প্রথমে আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তাদের সামনে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের নজর কাড়েন।

    তবে সরকার পতনের পর আগস্টের মাঝামাঝি সময়ে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচিত হন সিঁথি। তার দুর্ব্যবহারের মুখে ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে তখন পুরস্কৃত হয়েছিলেন সেই সেনা কর্মকর্তা।

    এবার জানা গেল, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাকে।

    বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও শেখ সাদীর। ভিডিওচিত্রে সিঁথির সঙ্গে সাদীকেও দেখা যাবে।

    আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

    নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেছেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

    তিনি আরও বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন।’

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…