এইমাত্র
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস

    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম
    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম

    আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস

    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছেন।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি চন্দন দাসের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

    চন্দন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিজে জড়িত ছিলেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চন্দন দাস। এ ছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো ১২-১৩ জন জড়িত আছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।

    ওসি আরো জানান, চন্দর দাসের দেওয়া নামের মধ্যে দুজন হত্যা মামলায় গ্রেপ্তার আছে। এই ঘটনায় হওয়া ৬ মামলায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি বলেন, জবানবন্দির কপি হাতে পেলে মিলিয়ে দেখা হবে এর মধ্যে কতজন আছে। কেউ থাকলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

    মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…