এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুজিবনগরে ইসলামী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা চুরি

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম

    মুজিবনগরে ইসলামী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা চুরি

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
    ছবি: সংগৃহীত

    মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে।

    গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো এক সময় চোর চক্র ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভোল্টের তালা ভেঙে সিন্দুক ভেঙে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

    এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল প্রথমে চুরির বিষয়টি লক্ষ্য করেন এবং আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি দ্রুত ব্যাংকে এসে দেখতে পাই জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা এবং সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। বুধবার দিনের হিসাব শেষে ব্যাংকে ৬ লাখ ৩৩ হাজার টাকার বেশি জমা রাখা হয়েছিল, যা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

    চুরির খবর পাওয়ার পর মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, চুরির ঘটনাটি উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজন হিসেবে চারজনকে মুজিবনগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…