এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সীমান্তে যুবক নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

    সীমান্তে যুবক নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক মোঃ সাইদুল ইসলাম(২২) নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর অধীনস্থ জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট এলাকায় সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির,পিএসসি এবং শিলং ১৯৩ ব্যাটালিয়ানের বিএসএফ কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

    বৈঠকে বিজিবির পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এবং ভারতের ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষে ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

    সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির,পিএসসি জানান, বৈঠকে বুধবার (৮ জানুয়ারী) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিজিবি ক্যাম্পের আওতাধীন গামাইতলা খাসপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাংলাদেশী নাগরিক মো: সাইদুল ইসলাম (২২) এর উপর ফায়ারের বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক প্রতিবাদ জানানো হয় এবং এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। 

    প্রতি উত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান, ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশী নাগরিকের উপর ফায়ার এর ব্যাপারে বিএসএফ এবং পুলিশের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে ফায়ারের সম্পৃক্ততার বিষয়টি জানানো হবে বলে জানায়। এছাড়াও সীমান্তে আহত,নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করনের বিষয়ে আলোচনা করা হয়। 

    সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির,পিএসসি আআরও জানান,পতাকা বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পতাকা বৈঠক শেষে মাছিমপুর বিওপি এর অধীনস্থ গামারীতলায় নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন এবং সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে ময়নাতদন্তের পর নিহতের লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। 

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…