এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

    সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

    ছোট পর্দার এ সময়ের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা হয়েছিল নাচ দিয়ে, এরপর মডেলিং, তারপর আসেন অভিনয় জগতে। দিনে দিনে অভিনয় দক্ষতা দিয়ে শক্তিশালী করেছেন নিজের জায়গা।

    নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশি পরিচিতি রয়েছে হিমির।

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন, 'বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।' 

    নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি। জানালেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। অভিনেত্রীর কথায়, 'ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি। ১০ বছর ধরে অভিনয় করছি।'

    অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির। এমনকি অভিনয়ের ক্ষেত্রে টাকার কথাও ভাবেন না। অভিনেত্রীর কথায়, 'প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনো ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী হিসবে কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…