এইমাত্র
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

    ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক নারী-পুরুষ।

    শনিবার ( ১৮ জানুয়ারি) সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে ২০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে।

    এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে উপজেলার সলিথা গ্রামের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে কয়েকজন তরুণের মধ্যে হাতাহাতির হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র ঢাল-সরকি, কাতরা, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

    ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেছেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…