এইমাত্র
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রেমিককে না পেয়ে বিয়ের ৯ দিন পর আত্মহত্যা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম

    প্রেমিককে না পেয়ে বিয়ের ৯ দিন পর আত্মহত্যা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম

    ভোলার লালমোহনে প্রেমিক কে না পেয়ে বিয়ের ৯ দিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুপুর বেগম নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    রোববার ( ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালি গ্রামের সেলিম ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

    নুপুর ওই গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে। এবং একই উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল ইসলামের স্ত্রী ছিলেন। সে দশম শ্রেণির মাদ্রাসার ছাত্রী ছিলেন।

    পারিবার ও লালমোহন থানা পুলিশের সূত্রে জানা যায়, গত ৯ দিন আগে সাইফুল ইসলামের সাথে  পারিবারিক ভাবে বিয়ে হয় নুপুরের। বিয়ের ৭ দিন পর হঠাৎ উধাও হয়ে যায় নুপুর। খোঁজ নিয়ে পরিবার জানতে পারেন শান্ত নামের তারই এক ক্লাসমেটের সঙ্গে ঢাকায় পালিয়ে গিয়েছেন। শান্তর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল বলে জানা যায়।

    বিষয়টি পরিবার জানতে পেরে ঢাকায় গিয়ে প্রেমিক শান্তর কাছ থেকে তাকে বুজিয়ে শুনিয়ে রোববার সকালে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ঢাকা থেকে আসার পর নুপুরকে তার চাচা বেল্লাল ঘরে দাদীর কাছে রাখেন। পরে সবাই যখন ঘরের কাজে ব্যস্ত হয়ে পরেন তখন সকলের অগোচরে চাচার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নুপুর। 

    এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…