এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিয়ের ওপর কর বাতিলের দাবি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

    বিয়ের ওপর কর বাতিলের দাবি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

    বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘সাধারণ ছাত্র-জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম। দাবি পূরণে সরকারকে আগামী সাত দিন সময় দিয়েছে তারা।

    রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় ‘সাধারণ ছাত্র-জনতা’।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিয়ের ওপর কর আরোপ করে সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করাকে জটিল ও কঠিন করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, বিয়ের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

    মেহেদি হাসান নামের এক যুবক বলেন, ‘কর আরোপের মাধ্যমে সামাজিক সম্পর্কের বৈধতা অনিশ্চিত করে তুলেছিল শেখ হাসিনা সরকার। যে কারণে সমাজে অবৈধ সম্পর্ক ব্যক্তি জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।’

    ‘সাধারণ ছাত্র-জনতা’র দাবির প্রতি সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন, ‘হাসিনা সরকারের জুলুমের অন্যতম একটি নিদর্শন বিয়ের ওপর কর আরোপ। আমরা মনে করি এর মাধ্যমে বৈদেশিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হয়েছে।

    কর্মসূচি থেকে দাবি আদায়ে সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…