এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বদলে যাবে ভারতের তিন রাজ্য

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

    বদলে যাবে ভারতের তিন রাজ্য

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

    ঝোড়ো-হাওয়া-ঘন কুয়াশা-বৃষ্টির জেরে বদলে যেতে পারে ভারতের তিন রাজ্যের আবহাওয়া।দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন-চারদিনেই শীতের আবহাওয়ার মেগা মোচড় দেশ জুড়ে। শীতল কনকনে বাতাসের জেরে মানুষের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

    আবহাওয়া দফতর জানিয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে খুব দ্রুত।আবহাওয়া দফতরের মতে, ২২ এবং ২৩ জানুয়ারি উত্তর প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এর আগে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকবে বহু রাজ্য। দিনের বেলা অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। আগামী দিনে কুয়াশাও কমতে পারে।

    দিল্লি-এনসিআরে হালকা কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ২২ জানুয়ারি সারা দেশে কুয়াশা, বৃষ্টি, তুষারপাত ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

     জম্মু ও কাশ্মীর, লেহ লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের চারটি পার্বত্য রাজ্যে তুষারপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর ভারতের সমতল রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

    কোথাও কোথাও দিনের বেলায় রোদের পাশাপাশি শীতল বাতাস বইছে। এর জেরে এই রাজ্যে তাপমাত্রা কমছে। হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের কারণে জাতীয় সড়ক-৩, জাতীয় সড়ক-৩০৫ এবং অটল টানেল বন্ধ রয়েছে।

    সূত্র: নিউজ ১৮

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…