এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    নিয়ন্ত্রণে মিরপুরের বাটার শো-রুমের আগুন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

    নিয়ন্ত্রণে মিরপুরের বাটার শো-রুমের আগুন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

    রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের। একই ভবনে থাকা দু’টি রেস্টুরেন্টও হয়েছে ক্ষতির মুখোমুখি। 

    ফায়ার সার্ভিসের ধারনা, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগতে পারে আগুন। তবে ভবন মালিকের দাবি, শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড। 

    রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুরে দোতলা ভবনের নিচতলায় একটি বাটা শো-রুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও কিছুক্ষণ পরপর বের হতে দেখা যায় সাদা-কালো ধোঁয়ার কুণ্ডুলী। 

    ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও, ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা। তবে তদন্ত করার পরেই জানা যাবে আসল কারণ।

    ফায়ার সার্ভিস আরও জানায়, প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শ্বাস নিতে কষ্ট হয়েছে ফায়ার ফাইটারদের।

    এদিকে ভবন মালিকের দাবি, পারিবারিক রেষারেষি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড।

    উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। বাটা শো-রুমের ব্যবস্থাপকের দাবি, ক্ষতির পরিমাণ হতে পারে আড়াই কোটি টাকারও বেশি।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…