এইমাত্র
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে মধুমেলায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

    যশোরে মধুমেলায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

    যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আর্থিকভাবে লাভবান হতে অসাধুরা এই অনৈতিকা শুরু করেছেন। স্থানীয়রা বলছেন,নগ্ন নৃত্য দেখতে যাচ্ছেন নানা বয়সের মানুষ। কেউ যাতে মোবাইলে ভিডিও ধারণ করতে না পারে তার জন্য নির্দিষ্ট লোক পাহারা দিচ্ছেন।

    জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুপল্লীর আম্রকাননে সপ্তাহব্যপী মধুমেলা চলছে। যশোর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। গত ২৪ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

    স্থানয়ীরা জানিয়েছেন, মেলায় প্রথম দিন থেকে যাত্রার নামে অশ্লীল নৃত্য শুরু করা হয়। গভীর রাত পর্যন্ত চলা এই নগ্ন নৃত্য দেখতে ভিড় করছেন কিশোর, তরুণ যুবকসহ নানা বয়সের মানুষ। নৃত্যের নামে এমন অশ্লীলতা চলতে থাকলে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। টিকিট বিক্রি আর্থিকভাবে লাভবান হতে অসাধুরা যাত্রার নামে এই অশ্লীলতা শুরু করেছেন।

    নাম প্রকাশ না করার শর্তে সাগরদাঁড়ি এলাকার কয়েকজন জানিয়েছেন, খুব সতর্কতার সাথে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। কোন দর্শক যাতে নৃত্যের দৃশ্য মোবাইলে ভিডিও করতে না পারে যার জন্য কয়েকজন লোক পাহারায় থাকছেন।

    এই বিষয়ে মধুমেলার ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন জানান, যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশেনের অভিযোগটি মিথ্যা। যদি অশ্লীল নৃত্য পরিবেশন করা হতো তাহলে কেউ না কেউ মোবাইলে ভিডিও করতো।

    যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, মধুমেলায় শান্তি বজায় রাখতে জামায়াত , বিএনপি ও চরমোনাইয়ের কর্মীরা দায়িত্ব পালন করছেন। সেই সাথে রয়েছে প্রশাসনের কয়েকটি টিম। যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশনের সুযোগ নেই। অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ সঠিক হলে বন্ধ করে দেয়া হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…