এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

    ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

    বাংলাদেশ জাতীয় দলের সহকারী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। 

    গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান। জানা যায় তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

    বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন। হান্নান ১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। নির্বাচকের পদ থেকে বাদ পড়ার সম্ভাবনা এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

    হান্নান সরকার বলেন, নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব। 

    এছাড়া, হান্নান বলেন, বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে তিনি কোচ হিসেবে দায়িত্ব নিতে চান।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…