এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জ ডাকাতের হামলায় বিএনপি নেতা নিহত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

    শায়েস্তাগঞ্জ ডাকাতের হামলায় বিএনপি নেতা নিহত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

    ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন হবিগঞ্জ জেলার বিএনপি নেতা স্টেশন রোডের ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্সে মালিক বিএনপি নেতা মো. মহসিন মিয়া (৩৮)। তিনি জেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত হাজ্বী আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে।

    সোমবার (০৩ জানুয়ারি) সকালে মহসিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

    এর আগে রবিবার দিবাগত মধ্যরাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার ঘটনা ঘটে। এ হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা জানান, মধ্যরাতে মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার সময় ডাকাতদলের কবলে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে নেয়।

    এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ডাকাতদের হাত থেকে মো. ইলিয়াস মিয়া প্রাণে রক্ষা পান। কিন্তু ব্যবসায়ী মহসিন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পড়ে তাকে উপজেলার খেলার মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি দিলীপ কান্ত নাথ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…