এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    ছেলেকে বুকে টেনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন সেই আবেদ আলী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

    ছেলেকে বুকে টেনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন সেই আবেদ আলী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

    ছেলেকে জড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন প্রশ্নফাঁস কাণ্ডের হোতা সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তাকে হাজির করা হয়। দুপুরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

    এসময় কাঠগড়ায় ছিলেন আবেদ আলী। একপর্যায়ে একপাশে চলে আসেন তিনি। তার ছেলে সৈয়দ শাহানুর রহমান সৌমিক তার সাথে সাক্ষাৎ করতে যান। তাকে কাছে টেনে নেন আবেদ আলী। পরে ছেলেকে বুকে টেনে নিয়ে অঝোরে কাঁদেন আবেদ আলী। 

    এর কিছুক্ষণ পরে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাকে নিয়ে যাওয়া হয়।

    গত বছর ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…