এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজধানী

    মহাখালীতে ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

    মহাখালীতে ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

    বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা। 

    আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা এ অবরোধ করেছেন। কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।

    আজ বেলা সোয়া ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। এ সময় তিনজন অনশনকারী শিক্ষার্থীকেও হুইলচেয়ারে করে নেওয়া হয়। মিছিলে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ছিল।

    এদিকে রেললাইন অবরোধের ফলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।

    আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে তিতুমীর রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…