এইমাত্র
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতের তুলনায় চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে: রাহুল গান্ধী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ পিএম

    ভারতের তুলনায় চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে: রাহুল গান্ধী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ পিএম

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলনেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। বলেন, অন্যদিকে ভারতের তুলনায় যেকোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি এ কথা বলেন।

    রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন।

    তিনি আরও বলেন, যেকোনো দেশ চলে উৎপাদন ও খরচের ওপর ভর করে। অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির উত্তরোত্তর উন্নতি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…