এইমাত্র
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

    নওগাঁয় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

    নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু তার চাচার লাঠির আঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।

    নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে।তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫)।

    চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম। এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে কাসেমের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ওসি মনসুর বলেন, এ ঘটনায় জামুর চাচাত ভাই কাসেমের ছেলে আব্দুল মতিনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…