এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম
    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

    সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

    শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গা নামক স্থানে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। 

    আটককৃত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন।

    বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও)লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

    এ বিষয়ে পীরগঞ্জ থানার (ওসি) (অফিসার ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম বলেন বলেন, ‘বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আমরা ঠাকুরগাঁও জেলা কোর্টে প্রেরণ করেছি।

    উল্লেখ্য, ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও এই প্রবণতা কমছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…