এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    আমরা হাসিনারেই গুনি নাই, এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী: ইশরাক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

    আমরা হাসিনারেই গুনি নাই, এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী: ইশরাক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম
    ফাইল ফটো

    পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগতে রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

    ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে এবং ষড়যন্ত্র করছে এই কথাটি আমরা শুরু থেকে বারবার বলেছি। গাজীপুরের পুরো ঘটনায় সেই কথাটি প্রমাণ হয়েছে। এখনও আমরা বলছি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, সচিবালয়সহ সব জায়গায় এদের অপসারণ ও গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে।

    তিনি আরও বরেন, এত ভয় পাওয়ার কী আছে? সেনাবাহিনী বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গার ব‍্যাপারে বলা যাবে না, ছোঁয়া যাবে না, কওয়া যাবে না কথা? আমরা জনগণ হাসিনারেই তো গুনি নাই, আর এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…