এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক ইমন, সঙ্গী তার স্ত্রী আয়েশা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

    নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক ইমন, সঙ্গী তার স্ত্রী আয়েশা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক মামনুন ইমন। দীর্ঘদিনের ক্যারিয়ারে কাজ করেছেন সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। তবে এবার তার সঙ্গী হয়েছেন তার স্ত্রী আয়েশা ইসলাম আশা। এর মধ্যদিয়ে অভিনয়ের খাতায় নাম লিখালেন আয়েশা।

    ইমন বলেন, 'এটি আমার জন্য অনন্য এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা ছিল। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। এটি প্রথমবার, তবে শেষবার কি না জানি না। স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্প বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে- এমনটাই তার প্রত্যাশা।' 

    মডেল হওয়া আয়েশা প্রসঙ্গে বলেন, 'ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।' 

    খুব শিগরিই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন চিত্রনায়ক ইমন।

    বলা দরকার, ২০০৮ সালে ভালোবেসে গোপনে আয়েশাকে বিয়ে করেন ইমন। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে ৭ বছর পর। আর ইমনও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ত্রীকে খুব একটা সামনে আনেন না। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…