এইমাত্র
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ছোট ভাই গ্রেপ্তার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

    দিনাজপুরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ছোট ভাই গ্রেপ্তার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

    দিনাজপুরের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে ফুলবাড়ী পুলিশ।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে  পৌর শহরের বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার মোহাম্মদ আলী  উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই। এ ছাড়া তিনি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘সারাদেশের মতো ফুলবাড়ী থানার একটি চৌকস দল আজ সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মমলার এজাহারভুক্ত আসামি।  দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

    গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…