এইমাত্র
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে দিল প্রশাসন

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

    অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে দিল প্রশাসন

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান শুরু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে ভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং লাইসেন্স ব্যতীত কোনো কার্যক্রম ভবিষ্যতে চলমান রাখা যাবে না মর্মে কঠোর হুঁশিয়ারি বার্তা প্রদান করা হয়।

    এছাড়াও উপজেলার দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিকপক্ষ এবং ম্যানেজারকেও লাইসেন্স হালনাগাদকরণ ব্যতীত ইটভাটার কোনো কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। আগামী এক মাসের মধ্যে লাইসেন্সের কাগজপত্র হালনাগাদ করার সময় বেধে দেওয়া হয়।

    অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও থানা পুলিশ।

    অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৭) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…