এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নোয়াখালীতে বিনামূল্যে ফিজিওথেরাপি উপকরণ বিতরণ করল 'আশা'

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

    নোয়াখালীতে বিনামূল্যে ফিজিওথেরাপি উপকরণ বিতরণ করল 'আশা'

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

    নোয়াখালীর সদরে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করেছে এনজিও সংস্থা আশা।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সদরের মাইজদী স্টেডিয়াম পাড়ায় এন লিটল স্টার কিন্ডারগার্ডেন স্কুলের আঙিনায় এ কর্মসূচি পালন করা হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা'র ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র ডিস্ট্রিক ম্যানাজার মো.তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আশা এমন একটি এনজিও সংস্থা যে সংস্থা মানবিক সকল বিপর্যয়ে দুর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ফিজিওথেরাপি সেবা তেমনই একটি উদ্যোগ। আমাদের এই চিকিৎসাসেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। অসুস্থ সকলেই এই সেবা নিতে পারেন।

    এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এনজিও সংস্থা আশা'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মানবিক চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

    কর্মসূচিতে ১০০ জন অসুস্থ অসহায় মানুষের মাঝে চিকিৎসা সরঞ্জাম ফিজিওথেরাপি সংশ্লিষ্ট উপকরণ কোমরের বেল্ট, ঘাড়ের বেল্ট, হাতের বেল্ট, কনুইয়ের বেল্ট, ওয়াকিং স্টিক, পুলি, স্কুইজিং বল বিতরণের পাশাপাশি অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ফারহানা রহমান ও এস এম ইমাদুল ইসলাম ফিজিওথেরাপি বিষয়ে পরামর্শ ও সেবা প্রদান করেন।

    এ সময় কর্মসূচিতে আশা'র ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শাহজাহান ভূঁইয়া, নোয়াখালী সদর অঞ্চলের আর এম প্রভাত কুমার বিশ্বাস, নোয়াখালী সদর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোস্তফা কামাল, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার (নোয়াখালী সদর ২) জাকারিয়া ফেরদৌস, বেগমগঞ্জ এসএমই ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম, বাংলাবাজারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র কুমার দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সেবা গ্রহীতা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…