এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

    ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
    প্রতীকী ছবি

    বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহমুদ বাবু নামের এক যুবক। 

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

    নিহত যুবকের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

    নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন। 

    ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

    তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…