এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

    আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, বিনাদোষে ১২-১৩ বছর তিনি কারাগারের নির্যাতন ভোগ করছেন। আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

    জামায়াত আমির বলেন, আমাদের নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দিন। জালেম সরকার যা করেছে, আপনারাও কি তাই করবেন? এজন্য কি ছাত্র-জনতা জীবন দিয়েছে?

    তিনি আরও বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র-জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…