এইমাত্র
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী-পুলিশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪০ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪০ এএম

    মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী-পুলিশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪০ এএম

    রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। ইতোমধ্যে খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, প্রবর্তনা নামের ওই প্রতিষ্ঠানটি কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার ও অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান।

    মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, আমরা পেট্রোল বোমা পেয়েছি। সেগুলো ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান।

    তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…