এইমাত্র
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    কিউইদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

    কিউইদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

    লক্ষ্য নাগালে পেয়ে শুরুতেই ম্যাচের শেষ লিখে দেওয়ার মতো শুরু করেন রোহিত শর্মা। তার বিদায়ে ম্যাচে ফেরার আভাস দেয় নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের ধীর উইকেটে তার ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মধ্যে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলরা কার্যকরী ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা এনে দিয়েছেন।

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভালোই শুরু করেছিল তারা। ওপেনিং জুটিতে যোগ করেছিল ৫৭ রান। কিন্তু ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া নিউজিল্যান্ড।

    দলটির হয়ে ওপেনার রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। চারে নামা ড্যারেল মিশেল সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। ১০১ বলের ইনিংস তিনি তিনটি চারের শটে সাজান। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল লোয়ারে কার্যকরী দুই ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ফিলিপস খেলেন ৫২ বলে ৩৪ রানের ইনিংস। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করেন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

    জবাব দিতে নেমে ভারত দুর্দান্ত শুরু করে। এক প্রান্ত দিয়ে রোহিত শর্মা চার-ছয় হাঁকাতে থাকেন। তাকে সঙ্গ দিয়ে শুভমন গিল ওপেনিংয়ে ভারতকে ১০৫ রানের জুটি দিয়ে ফিরে যান। গিল ৫০ বলে ৩১ রান করেন। পরেই ফিরে যান বিরাট কোহলি (১)। এরপর রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফেরেন। সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। ভারত ১২২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…