এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:০৫ এএম
    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:০৫ এএম

    মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:০৫ এএম

    মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. মাজেদ মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল আজ্জাতের ছেলে।

    জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্মানাধীন একটি মার্কেটে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মাজেদ মিয়া। ভবনটির ছাদের উপর দিয়ে রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্টে হন মাজেদ। গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) অলিউর রহমান জানান, 'আমরা খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।'

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…