এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ এএম

    যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ এএম

    ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।

    এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলের সম্ভাবনার কথাও জানা গেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা মস্কোয় যাচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

    এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ।

    এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কিনা, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…