এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজালাল বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০২ এএম
    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০২ এএম

    শাহজালাল বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০২ এএম

    যশোরের শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। বিদেশে পলায়নকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সোমবার (১৭ মার্চ) দুপুর ৩ টায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে কবির উদ্দিন তোতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

    গ্রেফতার কবির উদ্দিন তোতা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।

    ওসি আরও জানান, তোতার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…