এইমাত্র
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় রমজান উপলক্ষে ৬৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

    কুষ্টিয়ায় রমজান উপলক্ষে ৬৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

    সারাদেশে যেখানে প্রতি কেজি গরুর মাংস প্রায় ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঠিক সেই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রশাসনের সহায়তায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস।

    মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এ মাংস, দুধ ও ডিম বিক্রি করতে দেখা যায়। এছাড়াও সুলভ এ মূল্য কার্যক্রমে ৭ টাকা ৭৫ পয়সা পিস ডিম ও ৭০ টাকা লিটার গরুর দুধ বিক্রয় হচ্ছে। মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা সাশ্রয় হওয়াতে লাইন ধরে মাংস কিনতে দেখা গেছে ক্রেতাদের। 

    এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ ইইচ কাফি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। সুযোগ পেলে কার্যক্রম আরো বাড়াতে চাই। 

    এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌসিফুর রহমান সময়ের কণ্ঠস্বর কে বলেন, আমরা সুলভ মূল্যের এই কার্যক্রম কুষ্টিয়ার কয়েক জায়গাতে শুরু করেছি। সুলভ মূল্যের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় করা হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…