এইমাত্র
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

    চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

    পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত দারগ আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী ওই শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে তার ছেলে হাশেম আলীর ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যায় শমসের আলী।

    এরপর ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে এলাকার লোকজন জড়ো হয়ে বৃদ্ধ শমসের আলীকে মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শমসের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…