এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

    সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

    সুনামগঞ্জের মধ্যনগরে সড়কের মাটি ভরাট কে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামে চাচা নিহত হয়েছেন। অভিযুক্ত ঘাতক সম্পর্কে ভাতিজা।

    বুধবার (১৯ মার্চ)বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত আব্দুল গণি মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

    নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন,বাড়ির সামনের সড়কে মাটি ভরাট কে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাত ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।

    মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান সাপ্তাহিক জনতাকে বলেন,খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…