এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    মার্চ মাসের বেতন নিয়ে যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

    মার্চ মাসের বেতন নিয়ে যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

    এতে বলা হয়, সরকারি পঞ্জিকা-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ ২০২৫ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার কর্তৃক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড বা নন-কমিশনড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এ পরিস্থিতিতে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।

    ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…