এইমাত্র
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

    নড়াইলে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুজন মোল্যা (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সদর থানার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকার মালিবাগ মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

     গ্রেফতারকৃত সুজন মোল্যা নড়াইল সদর থানার বরাশুলা গ্রামের মৃত সাইফুর রহমান মোল্লার ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত¡াবধানে এসআই জাহাঙ্গীর আলম, এসআই মোঃ ফারুক হোসেন ও এএসআই উজ্জ্বল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ সন্ধ্যা ৭টা ৫মিনিটের দিকে নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের মালিবাগ মোড়ে পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর থেকে সুজন মোল্যাকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

    এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…