এইমাত্র
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি
  • চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গাজায় গণহত্যার প্রতিবাদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

    ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গাজায় গণহত্যার প্রতিবাদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

    সোমবার (০৭ এপ্রিল) রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল 'দাগি' সিনেমার বিশেষ প্রদর্শনী। ওই আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিক। প্রদর্শনী শুরুর আগে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন সবাই।  

    আয়োজনে উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ-প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, সাংবাদিক-সাহিত্যিক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক।

    অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল ছিলেন প্রতিবাদে।

    নীরবতা পালন শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন ‘দাগি’ সিনেমার সংশ্লিষ্টরা এবং এর পরেই শুরু হয় বিশেষ প্রদর্শনী। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…