এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    ৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম

    ৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ঈদে মুক্তির প্রথম ৭ দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ‘বরবাদ’ সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে।

    আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

    এর আগে, ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা একমাস ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে। এর ফলে মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল।

    ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’ সিনেমার।

    মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই সিনেমা। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে ‘বরবাদ’।

    প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেইযুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে ‘বরবাদ’।

    মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…