এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

    সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে তিনটা থেকে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

    সিকৃবিতে এ বছর ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফালাফল আগামী ১৬ প্রকাশিত হবে।

    উল্লেখ্য, এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…