এইমাত্র
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম

    রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম

    হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

    তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।

    সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

    মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রি করা মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার আমরা হালি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করেছিলাম। কিন্তু গত দুই দিন ধরে পাইকারিতে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল ৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে যে দামে কিনেছি তাতে ৫০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।

    এই ব্যবসায়ী বলেন, আড়তে গেলেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আজ তো আড়তে গিয়ে শুনলাম ফরিদপুরেই নাকি পেঁয়াজের কেজি ৫০ টাকা হয়ে গেছে। তার মানে ঢাকায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। কারণ ঢাকায় এখন সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে দাম বাড়লে ঢাকায় দাম বাড়বে এটাই স্বাভাবিক।

    রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। গত শুক্রবার এই বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে এখানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

    এদিকে, শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা নিম্নমানের পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ টাকা। আর বাছাই করা ভালো পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবার এই বাজারে ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা কেজি ছিল। আর নিম্নমানের পেঁয়াজের কেজি ছিল ৪৫ টাকা। অর্থাৎ বাজারটিতে তিনদিনের ব্যবধানে ভালো মানের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…