এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গৌরনদীতে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজনা, গ্রেফতার ১

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম

    গৌরনদীতে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজনা, গ্রেফতার ১

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম

    বরিশালের গৌরনদীতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মিলন খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে তৌহিদী জনতা।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গৌরনদী উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া জানান, “হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তৌহিদী জনতা মিলন খান নামের একজন কে আটক করে থানায় নিয়ে আসে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গৌরনদী মডেল থানা পুলিশ মিলন খানকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানায় আছেন। তিনি আরও জানান, মিলন খানের বাড়ি গৌরনদী উপজেলার বাসুদেব পাড়ায়। তার পিতার নাম মৃত লাল খান।

    ওসি আরও জানান, এ বিষয়ে তৌহিদী জনতার পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…