এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম

    সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
    সংগৃহীত ছবি

    সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সাম্প্রতিক হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দারফুরের এল-ফাশের শহরের আশপাশে থাকা শরণার্থী শিবিরগুলোর ওপর ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আরএসএফ। তাদের লক্ষ্য ছিল এল-ফাশের দখল নেওয়া। মূলত এই শহরটি এখনও সুদানের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুর অঞ্চলের শেষ বড় শহর।

    ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতা দখলের জন্য ভয়াবহ লড়াই চলছে। এই সংঘাত বিশ্বে সবচেয়ে বড় মানবিক সংকটের জন্ম দিয়েছে, ঘরছাড়া করেছে কোটি কোটি মানুষকে।

    জাতিসংঘ জানায়, তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৪৮টি মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে, তবে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে।

    জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, তাদের তথ্য যাচাই প্রক্রিয়া এখনও চলছে এবং এ সংখ্যার মধ্যে রোববারের সহিংসতার তথ্য অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, “বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যমতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।”

    নিহতদের মধ্যে অন্তত ৯ জন ত্রাণকর্মী রয়েছেন বলেও জাতিসংঘ জানিয়েছে।

    বিবিসি জানিয়েছে, এল-ফাশের আশপাশে অবস্থিত জামজাম ও আবু শৌক শরণার্থী শিবিরগুলোতে ৭ লাখেরও বেশি মানুষ ঠাঁই নিয়েছেন, যাদের অনেকেই দুর্ভিক্ষের মতো চরম সংকটে দিন কাটাচ্ছেন।

    শনিবার এক বিবৃতিতে আরএসএফ দাবি করে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়নি, বরং জামজামে ঘটে যাওয়া সহিংসতার দৃশ্যগুলো সাজানো হয়েছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে পরদিন আরএসএফ-ই আবার ঘোষণা করে— তারা “সফলভাবে শিবিরটি মুক্ত করেছে” এবং দাবি করে, সেনাবাহিনী জামজাম শিবিরকে সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করছিল এবং সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছিল।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…