এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে জাতীয় পার্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও থানা ঘেরাও

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

    বরিশালে জাতীয় পার্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও থানা ঘেরাও

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

    ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলী বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বরিশালে গত ১৩ এপ্রিল বিক্ষোভ মিছিল করেন জেলা ও মহানগর জাতীয় পার্টি’র নেতৃবৃন্ধরা।

    তবে জাতীয় পার্টির ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলের সময় যে কুশপুত্তলিকাটি দাহ করে তার পরিধানে তখন বরিশাল উদ্য়ন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের ইউনিফর্ম ও টাই পরা ছিল। তাই শিক্ষার্থীরা জাতীয় পার্টির বিচারের দাবিতে তাদের কর্মসূচি ঘোষনা করেন।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে নগরী কাকলীর মোড়ে সড়ক আরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিলটি নিয়ে কোতয়ালী মডেল থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। পরে তারা পুলিশের আশ্বাসে থানা ত্যাগ করে।

    বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, জাতীয় পার্টির বরিশাল নেতৃবৃন্ধরা ইসরাইল বিরোধী মিছিলের সময় যে কুশপুত্তলিকাটি দাহ করেন সেটা আমাদের স্কুলের ইউনিফর্ম ও টাই পরা প্রতীকি ইউনিফর্ম ছিলো তাই আমার জাতীয় পার্টির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনকে আল্টিমেটাম ঘোষনা দিয়েছেন। তারা এর বিচার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…