এইমাত্র
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

    রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

    রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো.গোলজার কাজী ও ব্যবসায়ী ওসমান কাজী বুলু।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৬ জানুয়ারি শহীদ মোল্লা নামের একজন ব্যক্তি চন্দনী হরিণধরা গ্রাম থেকে তাদের মোটরসাইকেলে ওঠেন। পরে চন্দনী হাইওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দুর্ঘটনায় তিনি আহত হন। এরপর আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থাও করেন মোটরসাইকেল চালক গোলজার কাজী।

    তবে আহত শহীদ মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা, যিনি রাজবাড়ী জজকোর্টের সহকারী হিসেবে কর্মরত, তিনি তার প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবে গোলজার কাজী ও ওসমান কাজী বুলুর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। 

    সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। তারা এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর, আব্দুল খালেক তালুকদার, মো. শোমশের, রবিউল খা, করম আলী, দেলোয়ার মুন্সি, বাবলু শেখ, ইছাক ফকিরসহ অনেকেই।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…