এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    লাইফস্টাইল

    কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম

    কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম

    প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির ক্ষেত্রে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কিন্তু, একটি বিষয় সবসময় আলোচনায় আসে—কে বেশি দ্রুত প্রেমে পড়ে? নারী নাকি পুরুষ? আজকালকার সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং সম্পর্কের খোলামেলা আলোচনার যুগে, এই প্রশ্নটা অনেকেই নিজেকে বা অন্যদের জন্য তুলে ধরে।

    তবে সাম্প্রতিক গবেষণা কী জানাচ্ছে, জানেন? গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে বায়োলজি অব সেক্স ডিফরেন্সেস সাময়িকীতে। তারপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আছে গবেষণাটি।

    ৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণী এই গবেষণায় অংশ নেন। তাঁদের সবার বয়স ১৮–২৫ বছরের মধ্যে। জরিপে তরুণ ও তরুণীদের কাছে জানতে চাওয়া হয়, বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তাঁরা আবার নতুন করে প্রেমে পড়েছেন? প্রথম প্রেম কত মাস বা বছর টিকেছে? প্রথমবার প্রেমে পড়ার পর প্রথম ১ বছর, ২ বছর, ৫ বছর বছরের মধ্যে তাঁরা মোট কয়টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? তারপর সেটির গড় বের করা হয়েছে।

    গবেষণায় দেখা যায়, বিচ্ছেদের পর পুরুষেরা নারীদের তুলনায় দ্রুত ধাক্কা সামলে ওঠে ও দ্রুত নতুন সম্পর্কে জড়ায়। অন্যদিকে নারীরা পুরুষের তুলনায় ধীরগতিতে নতুন সম্পর্কের দিকে ধাবিত হয়। এই গবেষণা অনুসারে, একজন পুরুষ বিচ্ছেদের প্রথম মাসেই (৪ সপ্তাহের মধ্যে) নতুন সম্পর্কে জড়ায়। অন্যদিকে একজন নারী নতুন সম্পর্কে জড়ায় বিচ্ছেদের অন্তত দুই মাস পর।

    পুরুষ যেমন নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায়, ঠিক তেমনিভাবে পুরুষের সম্পর্কে জড়ানোর হারও নারীর তুলনায় প্রায় দ্বিগুণ। নারী প্রেমে পড়তে সময় নেয় এবং সম্পর্কে জড়ায় গভীরভাবে। পুরুষের তুলনায় নারী অধিক প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আর সম্পর্ক থেকে বের হতেও সময় নেয়। এই জরিপ অনুসারে, পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুটি সম্পর্কে জড়ায়। অন্যদিকে একই সময়ে একজন তরুণ গড়ে ৩ দশমিক ৬ বার সম্পর্কে জড়ায়। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…