এইমাত্র
  • ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা
  • গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
  • এক বেগুনের ওজন ২ কেজি, রাখাইন জাতের বেগুন চাষে ভাগ্য বদল
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • ঝিনাইদহে ভোটের মাঠে কিশোর গ্যাংয়ের দাপট
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ভাগ্নে 'কলম মেম্বার' গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পিএম

    সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ভাগ্নে 'কলম মেম্বার' গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পিএম

    ঘুস-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

    রবিবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

    ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বাসিন্দা। তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

    কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, দুপুর দেড়টার দিকে শহর থেকে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি ইব্রাহিম শেখ ওরফে কলম। এছাড়াও তিনি ঢাকার খিলগাঁওয়ে একটি মামলার এজাহারভুক্ত আসামি। 

    অনুসন্ধানে জানা গেছে, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে হওয়ার সুবাদে অঢেল সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া মৌজায় ইব্রাহিম শেখ কলমের নামে ১৬০ শতাংশ জমি আছে। যার বাজার মূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা। এই জমির প্রকৃত মালিক সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়াও ‘সবুজ ছায়া’ নামে ইব্রাহীম শেখ একটি ঋণদান সংস্থার মালিক। যেখানে কমপক্ষে ১০ কোটি টাকার বিনিয়োগ আছে তার। কিন্তু দৃশ্যত তার কোনো ব্যবসা নেই। সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ অর্থেই এই সুদের প্রতিষ্ঠানটি (সবুজ ছায়া) পরিচালিত হত।

    আলোচিত ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গতবছরের ১১ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেন। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারারুদ্ধ আছেন তিনি। এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি আছাদুজ্জামান মিয়ার শ্যালক স্বেচ্ছাসেবক লীগ নেতা হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

    আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্বে ছিলেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…