এইমাত্র
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করলো পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করলো পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
    ছবি: সংগৃহীত

    মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে উদযাপিত হবে। জুনের কত তারিখে মুসল্লিরা পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করবেন সেটি নিশ্চিত হওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।

    এরমধ্যে এশিয়ার দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

    এদিকে জ্যোতির্বিদরা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সে হিসেবে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

    ঈদুল আজহা মুসলিমদের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর জন্য তার পুত্রকে উৎস্বর্গ করতে চেয়েছিলেন। তার সেই নিষ্ঠার স্মৃতি স্মরণ ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ বিশ্বের সব মুসল্লি গরু, ছাগল, ভেড়া ও উট ছাড়া অন্যান্য হালাল পশু কোরবানি করে থাকেন। এরপর এগুলো আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবী মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…