এইমাত্র
  • গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ঢাবিতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

    ঢাবিতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

    বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

    মঙ্গলবার (২২ এপ্রিল) উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন প্রযুক্তি, পাঠ্যক্রম উন্নয়ন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। তারা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং কর্মসূচি’ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

    ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একাডেমিয়া এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থী এবং তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জিন মনেট চেয়ার’ প্রতিষ্ঠার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

    উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…